ফরিদগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
২৭ মে, ২০২৬ ০৭:৩৩ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০৩-০৩-২০২৪ ০৩:০৭ অপরাহ্ন
ফরিদগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

ফরিদগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। রোববার (৩ মার্চ) বিকেলে ফরিদগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে।


জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক বিস্কুট ও কেকের মেয়াদ-এর তারিখ না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে  খাবার তৈরি, বাসি খাবার সংরক্ষণ করার দায়ে ফরিদগঞ্জ বাজারের তুলাতলী এলাকায় সেন্টার পয়েন্ট কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়  মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় আনন্দ পোল্ট্রি নামক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক নুর হোসেন রুবেল-এর নেতৃত্বে ফরিদগঞ্জ থানা পুলিশের সহকারি উপপুলিশ পরিদর্শক (এএসআই) কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৩-০৩-২০২৪ ০৩:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 226 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া