চাঁদপুর সদরে চান্দ্রায় পশ্চিম বাখরপুর সপ্রাবি'র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
৩১ মে, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন

  

চাঁদপুর সদরে চান্দ্রায় পশ্চিম বাখরপুর সপ্রাবি'র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

মো. আজিজুর রহমান
০৩-০৩-২০২৪ ০৩:৪৭ অপরাহ্ন
চাঁদপুর সদরে চান্দ্রায় পশ্চিম বাখরপুর সপ্রাবি'র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুরে পশ্চিম বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সৃজনশীল লেখক, কবি, জাতিয় দৈনিক যুগান্তর পত্রিকার সিটি এডিটর ও অত্র এলাকার কৃতি সন্তান মিজান মালিক। এসময় তিনি বলেন, ১৯২৯ সালে প্রতিষ্ঠিত পশ্চিম বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। আমার‌ প্রাথমিকের পড়াশোনা,হাতে খড়ি এই বিদ্যালয়েই। ফলে বিদ্যালয়টির প্রতি আমার আলাদা দায়বদ্ধতা, মমতা রয়েছে। সেই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানে যখন আমাকে প্রধান অতিথি করা হয়,সবার প্রতি আমার ভালোবাসা বহুগুণ বেড়ে যায়। সাথে কৃতজ্ঞতা। বিদ্যালয়ের যে কোনো উন্নয়নমূলক কাজের কিছু করার সুযোগ থাকলে করবো‌। আশাকরি বিদ্যালয়ের অবকাঠামোসহ শিক্ষার আরো সুন্দর পরিবেশ সৃষ্টি করতে আমার ক্ষুদ্র প্রয়াস হলেও থাকবে। সবার মঙ্গল কামনা করছি। অনুষ্ঠান উদ্বোধন করেন চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইলিয়াস। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজা বেগম। এসম সহকারী শিক্ষক হেমায়েত হোসেন,পরিচালনা কমিটির সদস্য আমিনুল ইসলাম তুহিন, ডাক্তার লক্ষণ, ওমর ফারুক খান, মিজানুর রহমান এবং যুগান্তরের চাঁদপুর প্রতিনিধি মির্জা জাকিরসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য, দাতা সদস্যসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মো. আজিজুর রহমান ০৩-০৩-২০২৪ ০৩:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 655 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া