চট্টগ্রামে চিনি কলে আগুন,কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
০২ জুন, ২০২৬ ০৭:০৫ অপরাহ্ন

  

চট্টগ্রামে চিনি কলে আগুন,কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৪-০৩-২০২৪ ০৬:৩৬ অপরাহ্ন
চট্টগ্রামে চিনি কলে আগুন,কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় একটি চিনি কলে আগুন লেগেছে। আজ সোমবার বিকেল ৪টার কিছু আগে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে প্রতিষ্ঠানটির অবস্থান কর্ণফুলী নদীর পাড়ের চরলক্ষ্যা এলাকায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বিকেল ৩টা ৫৫ মিনিটে তারা এস আলমের চিনির কারখানায় আগুন লাগার সংবাদ পান। এর পর ফায়ার সার্ভিসের কর্ণফুলী স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর চন্দনপুরা এবং আগ্রাবাদ থেকে আরও ছয়টি গাড়ি ঘটনাস্থলে দিকে রওনা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রয়োজন অনুযায়ী আরও গাড়ি পাঠানো হচ্ছে।

চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৪-০৩-২০২৪ ০৬:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 116 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া