ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির’র উদ্বোধন
১৪ জুন, ২০২৬ ০৫:৫৬ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির’র উদ্বোধন

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০৪-০৩-২০২৪ ০১:১১ অপরাহ্ন
ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির’র উদ্বোধন

ফরিদগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে।school sight testing program(sstp) এর আওতায় চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় সোমবার (৪ মার্চ) উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের আলীনূর হোসাইনীয়া আলিম মাদ্রাসায় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তছলিম। এসময় তিনি জানান, উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এই চিকিৎসা সেবা দেয়া হবে। দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে এ প্রতিষ্ঠান থেকে এ কার্যক্রম শুরু করলাম। শিক্ষার্থীদের চক্ষু বিষয়ে সচেতন করার জন্য আমাদের এ আয়োজন। প্রয়োজন ব্যতিত মুঠোফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কারন মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার চোখের পাশাপাশি মেধাসহ শারীরিক নানা ক্ষতি করে। অবসর সময়ে মেধা বিকাশের লক্ষে প্রয়োজনে বই পড়তে হবে।
চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি টিম শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাফিজ, মাও. গিয়াস উদ্দিন, আনোয়ার হোসেন খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষার্থীদের হাতে বই তুলেদেন অতিথিরা।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৪-০৩-২০২৪ ০১:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 192 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া