শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৪-০৩-২০২৪ ০১:১১ অপরাহ্ন |
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে অসহায় ও দরিদ্র ৭০টি পরিবারের মাঝে ১৭০ বান ঢেউটিন ও ৩১টি পরিবারের প্রশিক্ষিত নারীদের মাঝে একটি করে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম’র উদ্বোধন হয়েছে। সোমবার (৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডলের সভাপতিত্বে ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান মিটু, রাজনীতিবিদ আমিনুল ইসলাম এমরান প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া