ফরিদগঞ্জে ইউজিডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহের উদ্বোধন
২৫ মে, ২০২৬ ০৭:৫৯ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে ইউজিডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহের উদ্বোধন

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০৪-০৩-২০২৪ ০১:১২ অপরাহ্ন
ফরিদগঞ্জে ইউজিডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহের উদ্বোধন


জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ফরিদগঞ্জ উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানে উচু নিচু বেঞ্চ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ। ইউএনও মৌলি মন্ডলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবরার আহমদ, ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন এবং প্রধান শিক্ষক আলেয়া খাতুন।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৪-০৩-২০২৪ ০১:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 201 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া