ফরিদগঞ্জ পৌরসভায় নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রি
২৭ মে, ২০২৬ ০৭:৩৪ অপরাহ্ন

  

ফরিদগঞ্জ পৌরসভায় নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রি

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০৪-০৩-২০২৪ ০১:১৩ অপরাহ্ন
ফরিদগঞ্জ পৌরসভায় নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রি

ফরিদগঞ্জ পৌরসভায় নিম্ন আয়ের পরিবারদের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রয় করা হয়েছে। প্রতি মাসের এ কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ পৌরসভায় একযোগে কার্ডধারী ২ হাজার ৮ শ পরিবারের মাঝে ন্যায্যমূল্যে সোমবার (৪ মার্চ) সকালে পৌরসভার ৯ টি ওয়ার্ডে টিসিবি পণ্য বিক্রয় করা হয়।


একযোগে ফরিদগঞ্জ পৌরসভার মাঠ, পৌর এলাকার ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টিসিবি পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।


এ সময় তিনি বলেন, আপনারা গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে নৌকা প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী পদে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছেন। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী পূর্বের ন্যায়ে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি ব্যবস্থা অব্যাহত রেখেছেন। আগামী নির্বাচন গুলোতেও আপনারা সেই ধারা অব্যাহত রাখবেন বলে আমি বিশ্বাস করি। সরকার সিন্ডিকেটের কারসাজি রোধ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানার চেষ্টা করছে। সকলের সহযোগীতা করলে অবশ্যই পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে।
তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে ষড়যন্ত্রকারি চক্ররা দ্রব্যমূল্যের বিষয়টি বিভিন্ন সময়ে অপপ্রচার করে থাকে। অপপ্রচারে কান দিয়ে আপনারা প্রয়োজনের অতিরিক্ত খাদ্যদ্রব্য বাসা বাড়িতে মজুদ করবেন না। আপনার প্রয়োজন মতো দ্রব্য ক্রয় করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে এগিয়ে আসুন।


পৌরসভায় ভর্তুকি মূল্যে এসকল ভোজ্যপণ্য ৫ কেজি চাউল, ২ কেজি করে ডাল ও ২ লিটার তেল ও একটি ব্যাগের প্যাকেজ ৪৮০ মূল্যে ক্রয় করতে পেরে উপকার ভোগীরা ফরিদগঞ্জ পৌরসভার মেয়রসহ সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।


এসময় পৌরসভার প্যানেল মেয়র-১ আব্দুল মান্নান (পরান), ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন, পৌর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার আবদুস সামাদসহ পৌর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৪-০৩-২০২৪ ০১:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 175 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া