ফরিদগঞ্জে রাজনীতিবিদ মিজানুর রহমানের মৃত্যু; এমএ হান্নানের শোক
১৯ মে, ২০২৬ ০৮:০৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে রাজনীতিবিদ মিজানুর রহমানের মৃত্যু; এমএ হান্নানের শোক

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০৫-০৩-২০২৪ ০৩:০০ অপরাহ্ন
ফরিদগঞ্জে রাজনীতিবিদ মিজানুর রহমানের মৃত্যু; এমএ হান্নানের শোক

ফরিদগঞ্জ রাজনীতিবিদ মো. মিজানুর রহমান (৫৫) ইন্তেকাল করেছেন । গত মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যা ৬ টার সময় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

মিজানুর রহমান উপজেলা বিএনপির সদস্য ছিলেন। এছাড়া তিনি স্থানীয় সামাজিক সংগঠন, শিক্ষা-ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেবামুলক কাজের সাথে সক্রিয় ছিলেন। ফলে তাঁর মৃত্যুর খবরে বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণি পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বুধবার (৬ মার্চ) ঢাকার বনানী এলাকাতে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তিতে  ফরিদগঞ্জ পৌর এলাকাধীন ভাটিয়ালপুর গ্রামে জানাজা শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মিজানুর রহমানের ছোট ভাই জহিরুল ইসলাম।

এদিকে মিজানুর রহমানের মৃত্যুতে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নান ও যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৫-০৩-২০২৪ ০৩:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 302 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া