মেঘনায় জাটকা ধরায় ১২ জেলেকে গ্রেপ্তার করেছে চাঁদপুর নৌ পুলিশ
২৭ নভেম্বর, ২০২৬ ০৬:০৭ পূর্বাহ্ন

  

মেঘনায় জাটকা ধরায় ১২ জেলেকে গ্রেপ্তার করেছে চাঁদপুর নৌ পুলিশ

নিউজ এডিটর
০৫-০৩-২০২৪ ০৯:১১ অপরাহ্ন
মেঘনায় জাটকা ধরায় ১২ জেলেকে গ্রেপ্তার করেছে চাঁদপুর নৌ পুলিশ

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরায় ১২ জেলেকে গ্রেপ্তার করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। এর মধ্যে ১১ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

মঙ্গলবার (৫ মার্চ) রাত ৮টায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টার অভিযানে চাঁদপুর নৌ থানা পলিশ মেঘনা নদীতে জাটকা ধরায় সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার ও শিলাচর নামক স্থান থেকে ১২ জেলেকে গ্রেপ্তার করেন। একই সাথে জব্দ করা হয় দুটি মাছ ধরার নৌকা এবং ১১৫ কেজি জাটকা।

গ্রেপ্তার জেলেরা হলেন-শরীয়তপুর জেলার গোসার হাটের মো. বিল্লাল (২৭), মো. সোহেল মাতবর (২২), মো. জামাল বেপারী (২০), মো. দেলোয়ার হোসেন (২৪), মো. মাইদুল ইসলাম (১৯), মো. দুলাল মোল্লা (৪৬),  মো. লুৎফর মোল্লা (২৭), মো. ফরহাদ বেপারী (১৯), নাহিদ গাজী (২২), সোলেমান ফাজাল (২২), মো. লুৎফর রহমান (২৬) ও মো. শাহাদাত বেপারী (১৩)। 

ওসি আরও বলেন, গ্রেপ্তার জেলেদের আদালতে পাঠানো হয়েছে। জব্দৃকত জাটকা স্থানীয় গরীব ও দুস্থদের মাঝে বিতরণ এবং মাছ ধরার দুটি কাঠের নৌকা নৌ থানা হেফাজতে রয়েছে।


নিউজ এডিটর ০৫-০৩-২০২৪ ০৯:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 145 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া