চান্দ্রা ইউনিয়নে জেলে কার্ডের চাউল বিতরণ
২৫ মে, ২০২৬ ০৭:৩৯ পূর্বাহ্ন

  

চান্দ্রা ইউনিয়নে জেলে কার্ডের চাউল বিতরণ

মো. আজিজুর রহমান
০৫-০৩-২০২৪ ০৩:২০ অপরাহ্ন
চান্দ্রা ইউনিয়নে জেলে কার্ডের চাউল বিতরণ
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদে চলমান জাটকা রক্ষা কর্মসুচির আওতাশ জেলেদের মাঝে দ্বিতীয় দফার চাউল বিতরন করা হয়। মঙ্গলবার (৫ মার্চ) সকাল থেকে চান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলেদের মাঝে চাল বিতরণ শুরু করা হয়। এসময় চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন চান্দ্রা পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারী। চাঁদপুর সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, ট্যাগ অফিসার সদর উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মানিক মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লায়ন নয়ন খান, যুগ্ম সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন খান, আওয়ামী লীগ অর্থ সম্পাদক মোঃ স্বপন পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক শেখ মোহাম্মদ আলমগীর হোসেন, সদস্য রাসেল পাটওয়ারী, ইউপি সদস্য খাজা আহমদ পাটওয়ারী, আলী আহমেদ কবিরাজ, শেখ মোহাম্মদ রুবেল, মিজানুর রহমান, আব্দুল কুদ্দুস পিন্টু, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুপম পাটওয়ারী, ইউনিয়ন পরিষদের সকল ইউপি মেম্বারগন উপস্থিত ছিলেন।

মো. আজিজুর রহমান ০৫-০৩-২০২৪ ০৩:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 151 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া