ঈদে ৪০টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান
২৭ মে, ২০২৬ ০৬:৫৪ অপরাহ্ন

  

ঈদে ৪০টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৬-০৩-২০২৪ ০২:৪৯ পূর্বাহ্ন
ঈদে ৪০টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৪০টি ফ্লাইট পরিচালনা করার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে ১ থেকে ২০ রমজান পর্যন্ত বিভিন্ন অভ্যন্তরীণ রুটে মূল ভাড়ার ওপর ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (৫ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের আগে ও পরে যাত্রীদের যানজটমুক্ত স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রতি বছর ঈদ উপলক্ষে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করে বিমান। ঢাকা থেকে কক্সবাজারের ফ্লাইটের বেস ফেয়ার পাঁচ হাজার ৯৯৯ টাকা, বরিশালের তিন হাজার ৪৯৯ টাকা এবং সিলেট, চট্টগ্রাম, যশোর, রাজশাহী ও সৈয়দপুরের চার হাজার ৪৯৯ টাকা। বর্তমানে দেশের সাতটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান।

চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৬-০৩-২০২৪ ০২:৪৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 108 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া