মতলব উত্তরে মেঘনা নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
১৮ নভেম্বর, ২০২৬ ০৫:২৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মতলব উত্তরে মেঘনা নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নিউজ এডিটর
০৬-০৩-২০২৪ ০৫:৫৫ অপরাহ্ন
মতলব উত্তরে মেঘনা নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

চাঁদপুর মতলব উত্তরের মেঘনা নদী থেকে  ভাসমান যুবকের মরদেহ উদ্ধার করেছে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি। 

বুধবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে মেঘনা নদীর বাহাদুরপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ মুনিরুজ্জামান মরদেহটির পরিচয় নিশ্চিত করেছেন। 

মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ মুনিরুজ্জামান জানান, আজ দুপুরের দিকে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীরে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। 

তিনি জানান, গত ২ মার্চ পারাবত-২ লঞ্চযোগে বরিশাল চরমোনাই হতে ঢাকা যাওয়ার পথে মেঘনা নদীর বাহাদুরপুর নামকস্থানে চাঁদপুর সদরের মধ্য রঘুনাথপুর গ্রামের মৃত শাহ আলমের পুত্র মো. আশিকুর রহমান (২২)  নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখোঁজির পরও তাকে পাওয়া যায়নি। আজ দুপুরের ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।


নিউজ এডিটর ০৬-০৩-২০২৪ ০৫:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 146 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া