চবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক সেকান্দার চৌধুরী
১৪ জুন, ২০২৬ ০৪:৩৯ অপরাহ্ন

  

চবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক সেকান্দার চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো:
০৬-০৩-২০২৪ ০৬:৩৬ অপরাহ্ন
চবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক সেকান্দার চৌধুরী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী। বুধবার (৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে আগামী চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ও বিশ্ববিদ্যালয় আইন অনুসারে অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ করা হলো। উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন। উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান।
তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।


চট্টগ্রাম ব্যুরো: ০৬-০৩-২০২৪ ০৬:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 136 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া