ফরিদগঞ্জে অগ্নীকাণ্ডে বসতঘর পুড়ে নিঃস্ব একটি পরিবার
০২ জুন, ২০২৬ ০৭:০৪ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে অগ্নীকাণ্ডে বসতঘর পুড়ে নিঃস্ব একটি পরিবার

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০৬-০৩-২০২৪ ০৭:৩৬ অপরাহ্ন
ফরিদগঞ্জে অগ্নীকাণ্ডে বসতঘর পুড়ে নিঃস্ব একটি পরিবার

ফরিদগঞ্জের ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে অগ্নীকাণ্ডে একটি বসত ঘর পুড়ে গেছে।

মঙ্গলবার (৫মার্চ) গভীর রাতে দক্ষিণ হর্ণিদুর্গাপুর গ্রামের তোফায়েল আহমদ ঘরে এই ঘটনা ঘটে। প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। আগুণের ঘটনায় নি:স্ব হয়ে গেছে পরিবারটি। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত  ঘটনাস্থলে এসে  চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

তোফায়েল আহমদ রাঢ়ির স্ত্রী জাহানারা বেগম জানান,  রাতে আমরা ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ঘরের সিলিংয়ে আগুন দেখতে পাই। আগুন দেখে ডাক চিৎকার করে আমরা ঘর থেকে বেরিয়ে যাই। আশে পাশের ঘরের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস আসতে আসতেই  আমার পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আমার এই ঘর টুকু ছাড়া আর কোথাও কোন জাগার সম্পত্তি নেই। আজ  আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছি। খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া আর কোন পথ নেই। আমার স্বামী  আমি এনজিওর থেকে টাকা ঋণ করে ঘরের অনেক কাজ করেছে।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৬-০৩-২০২৪ ০৭:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 179 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া