শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৬-০৩-২০২৪ ০৪:৫১ অপরাহ্ন |
চাঁদপুর শহরের পুরাণ বাজারে সুতা ও জুগি পট্টিতে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে দুই সুতা ব্যবসায়ীকে মৎস্য সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৬ মার্চ) দুপুরে পুরান বাজার সুতা পট্টিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র সহযোগিতায় জাটকা নিধন প্রতিরোধে অবৈধ কারেন্ট জাল বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ।
অর্থদন্ড প্রাপ্ত ব্যবাসয়ীরা হলেন- সুতা ব্যবসায়ী উত্তম কুমার বর্মন (৬০) ও সীমান্ত সরকার (২০)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান করা হয়। এসময় তাদের হেফাজত থেকে এক বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। ডিবি পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া