সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা সংগঠন প্রজ্জ্বলনের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন পারভেজ মোশারফ
১৪ জুন, ২০২৬ ০৪:৪১ অপরাহ্ন

  

সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা সংগঠন প্রজ্জ্বলনের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন পারভেজ মোশারফ

পারভেজ মোশারফ, নিজস্ব প্রতিনিধি
০৭-০৩-২০২৪ ১১:৩৫ পূর্বাহ্ন
সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা সংগঠন প্রজ্জ্বলনের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন পারভেজ মোশারফ

আমাদের দেশে জনসংখ্যার বড় একটা অংশ হচ্ছে শিশু। অধিকাংশ শিশুই সামাজিক অবহেলা, পারিবারিক কোলাহল ও দারিদ্রতাসহ নানা সমস্যার সম্মুখীন। এই ধরণের সমস্যাগ্রস্ত শিশুরই জন্ম থেকে বেড়ে ওঠার গল্প তৈরী হয় সড়কের পাশে বিভিন্ন স্টেশনে এমনকি বিভিন্ন অবাসযোগ্য স্থানে। এসব কারনেই বিত্তবান এবং সমাজ সচেতনদের ঘরে জন্ম নেওয়া শিশুর মৌলক নাম শিশু থাকলেও এদের শিশু নামের সাথে যুক্ত হয় পথশিশু বা সুবিধাবঞ্চিত শিশু। আর এই শিশুদের দিকে লক্ষ করলে দেখা যায় পরিবারের নিরক্ষরতা, অসচেতনা আর দারিদ্র্যতার কারনে খুব ছোট বয়সেই এরা কাজ করছে বিভিন্ন কারখানা, ইটভাটায়, হোটেল-রেস্টুরেন্টেসহ নানান পেশায়। এছাড়াও তারা লিপ্ত হয় কিশোর অপরাধে। খুব ছোট্ট বয়সে ঝুঁকে পড়ে সমাজের মারাত্নক ব্যাধি নেশার জগতে।

এমন শিশুদের কথা ভেবেই চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় অসহায়,সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো জ্বালাতে উদ্যোগ নেয় পৌরসভার কয়েকজন তরুন-তরুনী। তারা গঠন করেন সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন 'প্রজ্জ্বলন'।

প্রতিষ্ঠার শুরু থেকেই তারা বেশ-গুরুত্বের সাথে ফরিদগঞ্জ পৌরসভার অর্ধশতাধিক অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা দিচ্ছেন ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্তরে। এতে করে এক দল শিশুকে নেশা,কিশোর অপরাধ এবং শিশুশ্রম থেকে শিক্ষার আলো দিয়ে রক্ষা করছে 'প্রজ্জ্বলন'।

প্রজ্জ্বলন'র এমন মহান উদ্যোগকে স্বাগত জানান সমাজের বিভিন্ন শ্রেনীর-পেশার মানুষ। শিক্ষাদানের পাশাপাশি ক্লাস শেষে শিশুদের নাস্তার ব্যবস্থা করা হয়। প্রজ্জ্বলন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরনও বহন করে আসছে। আর এমন আর্থিক কর্মকান্ডে নিজেদের মাসিক চাঁদা দিয়ে পরিচালনা করে যাচ্ছেন প্রজ্জ্বলনের সদস্যরা। মাঝে মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সমাজের গুনিজনরা।

তাছাড়াও শিশু উৎসব,শীতকালে বাচ্চাদের শীতবস্ত্র বিতরন, শীতকালীন খেজুরে রসে বাচ্চাদের নিয়ে রস উৎসব, ঈদ উপহার বিতরণ, ঈদ পূর্ণমিলনীসহ নানান কর্মসূচি পালন করে থাকে সংগঠনটি। এছাড়াও পাঠ্যবইয়ের পাশাপাশি অন্য সরকারী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিয়ে 'প্রজ্জ্বলন'র সুবিধাবঞ্চিত শিশুদেরকে বিভিন্ন জাতীয় দিবসে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বিগত বছরে সাফল্য অর্জন করে আসছে ।

প্রজ্জ্বলনের শিক্ষক প্যানেল এবং স্বেচ্ছাসেবীরা তাদের এমন ভাবেই তৈরী করার চেষ্টা করেন যাতে তারা কোনদিকেই পিছিয়ে না থাকে। আমি উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন পরিচালনার পাশাপাশি প্রজ্জ্বলনেরও একজন সদস্য হিসেবে আছি। যদিও পড়াশুনার কারনে বর্তমানে ঢাকাতে অবস্থান করার কারনে তেমন কোন কর্মকান্ডে সরাসরি যুক্ত থাকতে পারছি না। তবে প্রজ্জ্বলন'র সদস্যভুক্ত হওয়ার পর থেকে আমি দেখেছি প্রজ্জ্বলন'র প্রতিষ্ঠাতা খাদিজা তাসনীমসহ অন্যান্য সেচ্ছাসেবীদরর আন্তরিকতা। কিভাবে তারা সুবিধাবঞ্চিত শিশুদের আপন করে শিক্ষার আলোর জ্বালাতে শ্রম দিচ্ছেন। সে জন্য আমি তাদের ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানাচ্ছি।

তাছাড়া যারা বিভিন্ন সময়ে প্রজ্জ্বলনের বাচ্চাদের নাস্তা খরচ,শিক্ষা উপকরন দিয়ে, শীতবস্ত্র দিয়ে সহযোগীতা করেছেন তাদের প্রতি প্রজ্জ্বলনের একজন স্বেচ্ছাসেবী হিসেবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করি প্রজ্জ্বলনের স্বেচ্ছাসেবীদের এমন আন্তরিকতা আর বিত্তবান এবং সুশীল সমাজের সার্বিক সহযোগিতায় প্রজ্জ্বলন অনেক দূর এগিয়ে যাবে। সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতায় প্রজ্জ্বলন হবে দরিদ্র পরিবারের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার একটা আশ্রয়স্থল।

আগামীকাল ৮ মার্চ (শুক্রবার) সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা ও সামাজিক সংগঠন প্রজ্জ্বলনের ৩য় প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষ্যে প্রজ্জ্বলনের প্রতিষ্ঠাতা, স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী, উপদেষ্টাসহ সকলকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

সকলের সার্বিক মঙ্গল এবং সু-স্বাস্থ্য কামনা করছি। 'শিক্ষা বঞ্চিত না হোক কোন শিশু, সু-শিক্ষায় শিক্ষিত হোক সকল শিশু'।

পারভেজ মোশারফ
শিক্ষার্থী,
সাংবাদিকতা বিভাগ,
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং

প্রতিষ্ঠাতা ও পরিচালক,
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন।


পারভেজ মোশারফ, নিজস্ব প্রতিনিধি ০৭-০৩-২০২৪ ১১:৩৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 312 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া