রমজানে প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন
১৪ জুন, ২০২৬ ০৩:২২ অপরাহ্ন

  

রমজানে প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৭-০৩-২০২৪ ১১:০৮ পূর্বাহ্ন
রমজানে প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন
পবিত্র রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে প্রাথমিক বিদ্যালয়। এর মাঝে থাকবে নামাজের বিরতি।

সময়সূচি পরির্তনের চিঠি সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে। শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত ওই চিঠি বৃহস্পতিবার (৭ মার্চ) জেলায় জেলায় পৌঁছেছে।

তাতে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এই সময়সূচি সব ধরনের স্কুলের ক্ষেত্রে (ঢাকা মহানগরীসহ) প্রযোজ্য হবে।

সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ওই সময়সূচির মধ্যে যোহরের নামাযের জন্য ১৫ মিনিট বিরতি দিয়ে শ্রেণি কার্যক্রমের রুটিন দেবেন। এ সময়সূচি শুধু পবিত্র রমজান মাসের জন্য প্রযোজ্য হবে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৭-০৩-২০২৪ ১১:০৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 132 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া