হাইমচরে ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৪ উদযাপন
২৭ মে, ২০২৬ ০৬:০৮ অপরাহ্ন

  

হাইমচরে ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৪ উদযাপন

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
০৭-০৩-২০২৪ ১১:৩৯ পূর্বাহ্ন
হাইমচরে ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৪ উদযাপন
ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ এবং উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৭ই মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এর মধ্য ৭ই মার্চের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমার সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফয়সাল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানা তদন্ত অফিসার ইনচার্জ মোঃ অলিউল্লাহ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মনিরুল জামান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বারেক বকাউল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, সমাজসেবা অফিসার ফেরদাউস আক্তার, ফায়ার স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রতন শেখ, উপজেলা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০৭-০৩-২০২৪ ১১:৩৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 126 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া