শাহরাস্তিতে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায়, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
১১ জুন, ২০২৬ ০২:৫০ অপরাহ্ন

  

শাহরাস্তিতে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায়, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৭-০৩-২০২৪ ১২:১৫ অপরাহ্ন
শাহরাস্তিতে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায়, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন, শাহরাস্তি কর্তৃক বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পৌরসভা এলাকার ঠাকুরবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় ডিলিং লাইসেন্স, দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা এবং মালামাল ক্রয়ের পাকা রশিদ পরীক্ষা করে দেখা হয়।

মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় নিতাই বনিক স্টোরকে ৫ হাজার টাকা, বিপুল পরিমাণ মেয়াদীত্তীর্ণ মালামাল পাওয়ায় আলাউদ্দিন ষ্টোরকে ১৫ হাজার টাকা এবং পাটোয়ারী ভ্যারাটিজ স্টোর- কে ৪০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৭-০৩-২০২৪ ১২:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 138 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া