ফরিদগঞ্জে ৭মার্চ পালিত
২৭ মে, ২০২৬ ০৫:৩২ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে ৭মার্চ পালিত

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০৭-০৩-২০২৪ ০২:৫৮ অপরাহ্ন
ফরিদগঞ্জে ৭মার্চ পালিত

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৭মার্চ) সকালে ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে আলোচনা সভায় পৌর সচিব শাহ আবু সুফিয়ান এর সভাপতিত্বে মুঠো ফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এসময় আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র আ: মান্নান পরান, কাউন্সিলর খোতেজা বেগম, প্রশাসনিক কর্মকর্তা মো: সাহাবুদ্দিন প্রমুখ। এদিকে উপজেলা পরিষদ সকালে বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের পর ইউএনও মৌলি মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ। আরো বক্তব্য রাখেন ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম, ওসি(তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার শহীদ উল্ল্যা তপাদার, ডেপুটি কমাণ্ডার সরোয়ার হোসেন, পৌর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার আ. সামাদ, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম, দেলোয়ার হোসেন পাটওয়ারী, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৭-০৩-২০২৪ ০২:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 115 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া