ফরিদগঞ্জে অগ্নীকাণ্ডে সর্বশান্ত দুই পরিবার
০২ জুন, ২০২৬ ০৬:০২ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে অগ্নীকাণ্ডে সর্বশান্ত দুই পরিবার

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০৭-০৩-২০২৪ ০২:৫৮ অপরাহ্ন
ফরিদগঞ্জে অগ্নীকাণ্ডে সর্বশান্ত দুই পরিবার

ফরিদগঞ্জে আবারো অগ্নীকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহষ্পতিবার (৭মার্চ) দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামে রান্নাঘর থেকে আগুণ লেগে দুটি বসতঘরসহ আরো ৪টি ঘর পুড়ে গেছে। এতে সর্বশান্ত হয়ে গেছে মিজানুর রহমান ও তার ভাই হারুনুর রশিদের পরিবার। অগ্নীকাণ্ডে অন্তত ৫ লক্ষাধিক টাকার সম্পদ ভষ্মীভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দাবী করেছেন। এদিকে আগুণের সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।


মিজানুর রহমানের মা বৃদ্ধা মুনজুমা খাতুন (৮৫) জানান, বৃহষ্পতিবার (৭ মার্চ) দুপুরে হঠাৎ করেই রান্নার ঘরের চুলা থেকে আগুণের সূত্রপাত হয়। মূহূর্তের মধ্যে আমার দুই ছেলের দুটি বসত ঘর ও দুটি রান্নার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমরা শুধু প্রাণে বেঁচেছি, আর কিছুই রক্ষা করতে পারি নি। আামাদের এখন পথে বসা ছাড়া আর কোন উপায় নেই। আমাদের এখন কি হবে?

ঘটনাস্থল পরিদর্শন করা সাবেক ইউপি চেয়ারম্যান রমজান আলী খান বলেন, আগুণে দুটি পরিবার পথে বসেছে। তাদের খোলা আকাশের নিচে অবস্থান করা ছাড়া আর কিছুই আগুণের থাবা থেকে রক্ষা পায়নি তাদের।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৭-০৩-২০২৪ ০২:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 134 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া