ফরিদগঞ্জের চরপোঁয়া গ্রামে রাধা-গোবিন্দ মন্দিরের বাৎসরিক উৎসব
০৭ মে, ২০২৬ ০৭:৪৫ অপরাহ্ন

  

ফরিদগঞ্জের চরপোঁয়া গ্রামে রাধা-গোবিন্দ মন্দিরের বাৎসরিক উৎসব

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন
০৭-০৩-২০২৪ ০৯:৫০ অপরাহ্ন
ফরিদগঞ্জের চরপোঁয়া গ্রামে রাধা-গোবিন্দ মন্দিরের বাৎসরিক উৎসব

ফরিদগঞ্জ উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপোঁয়া গ্রামের সার্বজনীন শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দিরের বাৎসরিক উৎসব সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দিনব্যাপি মহানাম যজ্ঞ শেষে বিকালে মাহপ্রসাদ বিতরণ করা হয়। বিকালে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মন্দির কমিটির  সভাপতি হারাধন দাসের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সদস্য ও যুব ঐক্য পরিষদের সদস্য সচিব গনেশ লোধ, স্থানীয় এমপি প্রতিনিধি রফিকুল ইসলাম এবং ইউপি সদস্য মোস্তফা পাটওয়ারী।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের সংস্কৃতিই হলো একে অপরের উৎসবে যোগ দিয়ে, তাদের উৎসবকে সফল করে তোলা। চরপোঁয়া দাসপাড়ায় এই উৎসবে বিপুল সংখ্যক নারী পুরুষের উপস্থিতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির নির্দশন অনুকরণীয়।

 


বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন ০৭-০৩-২০২৪ ০৯:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 228 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া