রেইনবো হাসপাতালের ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
১৪ জুন, ২০২৬ ০৩:১৮ অপরাহ্ন

  

রেইনবো হাসপাতালের ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৮-০৩-২০২৪ ০৮:৩৭ পূর্বাহ্ন
রেইনবো হাসপাতালের ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
বার বার জরিমানা করেও চাঁদপুরের স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানগুলো কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না। চিকিৎসা নিতে আসা লোকজন প্রতারিত হচ্ছে বিভিন্নভাবে। এবার শহরের মিশন রোড রেইনবো হাসপাতালের ফার্মেসীতে মিলল মেয়াদোত্তীর্ণ ওষুধ।

ওই প্রতিষ্ঠানে ৫ মার্চ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বলেন, সদরের মিশন রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ওষুধের পূর্ব মূল্য মুছে অধিক মূল্য কলমে লিখে বিক্রির অপরাধে রেইনবো হাসপাতালের ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি চৌকস দল। অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৮-০৩-২০২৪ ০৮:৩৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 154 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া