শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৮-০৩-২০২৪ ০৮:৪৬ পূর্বাহ্ন |
বৃহস্পতিবার (৭ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক নুর হোসেন। তিনি বলেন, শহরের বাবুরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডারকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এছাড়াও কলার আড়তে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা আনসার ব্যাটালিয়ন এর একটি চৌকস দল। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া