চট্টগ্রামে গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ ১১
০২ জুন, ২০২৬ ০৫:০৫ অপরাহ্ন

  

চট্টগ্রামে গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ ১১

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৮-০৩-২০২৪ ০৯:০২ পূর্বাহ্ন
চট্টগ্রামে গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ ১১
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১টার দিকে বাহির সিগন্যাল শংকর দেওয়ানজীহাটের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবির বলেন, শংকর দেওয়ানজীহাট ওসমান গনি হুজুরের বিল্ডিংয়ের তৃতীয় তলায় বিস্ফোরণে ওই ফ্লোরের ৪টি ফ্ল্যাটেই আগুন ধরে যায়। ফ্ল্যাটগুলোতে তিনটি পরিবার ছিল। আগুনে তিন পরিবারের ১১ জন দ্বগ্ধ হয়েছেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়। প্রাথমিকভাবে জানা গেছে, রান্নার চুলার গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৮-০৩-২০২৪ ০৯:০২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 154 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া