চাঁদপুর মেডিকেল কলেজে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
১৪ জুন, ২০২৬ ০২:০৫ অপরাহ্ন

  

চাঁদপুর মেডিকেল কলেজে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
০৮-০৩-২০২৪ ০৫:৫০ অপরাহ্ন
চাঁদপুর মেডিকেল কলেজে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
চাঁদপুর মেডিকেল কলেজে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৭ মার্চ(বৃহস্পতিবার) কলেজ কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সাহেলা নাজনীন।

আলোচনা সভায় তিনি তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের ঘোষক কে এই নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চাইলেও ৭ মার্চ ভাষণ নিয়ে কেউ বির্তক সৃষ্টি করতে পারেনি।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ ভাষণ বাঙালি জাতিকে মুক্তি যুদ্ধে অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা দিয়েছিল। বঙ্গবন্ধুর বজ্র ধ্বনি বাংলার প্রতিটি মানুষের প্রাণকে উজ্জীবিত করেছিল।পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধুর ৭ মার্চের এ ভাষণ যুদ্ধের প্রস্তুতি নিতে একটি জাতিকে উদ্বুদ্ধ করার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্পষ্টভাবেই বাংলাদেশের স্বাধীনতা শব্দটি উচ্চারণ করেছিলেন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই স্বাধীনতা অর্জনে যে গেরিলাযুদ্ধের প্রয়োজন, তার প্রস্তুতি নেওয়ার চূড়ান্ত নির্দেশ দিয়েছিলেন৷ গুরুত্ব বিবেচনায় বঙ্গবন্ধুর এ ভাষণটি আজ বিশ্ব ঐতিহ্য হিসেবেও স্বীকৃত।

প্রিয়বত দাস উৎস এর উপস্থাপনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান,শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক (সার্জারি) ডাঃ হারুন অর রশিদ, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রবিউল হাসান।

আলোচনা সভায় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৮-০৩-২০২৪ ০৫:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 393 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া