মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগে লাগবে না এজেন্ট
০৭ মে, ২০২৬ ০৭:২৬ অপরাহ্ন

  

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগে লাগবে না এজেন্ট

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৮-০৩-২০২৪ ১২:৩৪ অপরাহ্ন
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগে লাগবে না এজেন্ট
বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় আনার সঙ্গে যুক্ত এজেন্টদের সঙ্গে চুক্তি বাতিল করেছে দেশটির সরকার। ফলে এখন থেকে আর বাংলাদেশিদের মালয়েশিয়ায় যেতে লাগবে না কোনো এজেন্ট।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফউদ্দিন ঈসমাইল জানিয়েছেন, শ্রমিকরা সরাসরি অভিবাসন বিভাগের মাইভিসা পোর্টালের মাধ্যমে ই-ভিসার আবেদন করতে পারবেন।

শুক্রবার (৮ মার্চ) এক সাংবাদিক সম্মেলনে সাইফউদ্দিন বলেছেন, “বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়োগের জন্য নিয়োগকর্তাদের সক্রিয় আইডি ও ম্যানুয়াল দেওয়া হয়েছে।” এছাড়া বিদেশি শ্রমিকদের নিয়োগের ক্ষেত্রে যে কোটা ব্যবস্থা ছিল সেটি ৩১ মার্চই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

সাইফউদ্দিন আরও জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে ‘জন নিরাপত্তা ও স্থিতিশীলতার’ কথা চিন্তা করে। গত সপ্তাহে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোটা অনুযায়ী ৩১ মার্চের মধ্যে কলিং ভিসা ইস্যু না করা হলে সেগুলো বাতিল হয়ে যাবে। এরপর এই ব্যবস্থা আর কার্যকর থাকবে না। যেসব নিয়োগকারী এসব ভিসার জন্য সরকারকে কর প্রদান করেছে সেগুলো রিফান্ড করা হবে।

তবে মালয়েশিয়ার উৎপাদনকারী ফেডারেশন (এফএমএম) এবং মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমআইসিসিআই) এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। তারা বলেছে, সরকারের এমন আকস্মিক সিদ্ধান্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে হুমকির মুখে ফেলে দেবে।

তাদের দাবি, যেসব প্রতিষ্ঠান আগে থেকেই কর্মী নিয়োগের পরিকল্পনা করে রেখেছিল তারা এই সিদ্ধান্তের কারণে সমস্যায় পড়বে এবং নিয়োগকারীরা তাদের চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হবে। এতে করে আর্থিক ও বাণিজ্যিক ক্ষতি হবে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৮-০৩-২০২৪ ১২:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 145 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া