ফরিদগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা
২৭ মে, ২০২৬ ০৪:৪৫ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০৮-০৩-২০২৪ ০৯:২০ অপরাহ্ন
ফরিদগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ফরিদগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ উদ্যোগে শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মৌলি মন্ডল। প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচার বিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্রবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি। আমাদের জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহন করেছেন। যার ফলে বাংলাদেশের নারীরা এখন সর্বত্র স্বগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।


উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম-এর সভাপতিত্বে ও সহকারি হুমায়ুক কবির-এর পরিচলনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, কাছিয়াড়া নারী উন্নয়নের সভাপতি রাজিয়া সুলতানা দিপু, অনন্যা নারী কল্যাণ সংঘের সভাপতি রাবেয়া আক্তারসহ বিভিন্ন এলাকা থেকে আগত উদ্যোগতা নারীগণ উপস্থিত ছিলেন।  

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৮-০৩-২০২৪ ০৯:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 140 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া