শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৯-০৩-২০২৪ ০২:৪২ পূর্বাহ্ন |
খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সরদার রাশেদ মোবারক ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন লেগে ধোঁয়া দেখা যাওয়ায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ে। অনেকে ওয়ার্ড ছেড়ে বাইরে যান। কিছু সময় পর আগুন নিভিয়ে ফেলা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ আহত হননি।
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, রাত ১টা ১৪ মিনিটে আমরা খবর পাই। দ্রুত ঘটনাস্থলে এসে দেখি দ্বিতীয় তলায় আগুন জ্বলছে। শুধুমাত্র তত্ত্বাবধায়কের কক্ষে আগুন ছিল। আমরা দুটি ইউনিট কাজ করেছি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুনের খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেন জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। তিনি ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসকে জানানো হয়। পাশাপাশি ডিবি ও থানা পুলিশ ঘটনাস্থলে আসে। সবাই একসাথে কাজ করার কারণে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষের ভেতরে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া