শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৯-০৩-২০২৪ ০৪:২০ পূর্বাহ্ন |
শুক্রবার (৮ মার্চ) সকালে চাঁদপুর পুলিশ লাইনস মাঠে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। যাচাই-বাছাই কার্যক্রমে অংশগ্রহনকারীরা বলেন, কোন প্রকার দালাল বা প্রতারক চক্র ছাড়াই তারা ১৬০ টাকা খরচে আবেদন করেন। পুলিশে চাকরী পেলে খুশি হবেন তারা।
পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর যোগ্যরা চাকরি পাবেন। ৬০ জনের বিপরীতে যাচাই-বাছাইতে অংশ নিয়েছে ২ হাজার ৩শ ৩১ জন। নির্ধারিত টাকার বাহিরে কারো একটি টাকাও খরচ হবে না।
প্রতারক ও দালাল চক্র ঠেকাতে গোয়েন্দা সংস্থা ছাড়াও নিজস্ব গোয়েন্দা সংস্থা কাজ করছে বলে জানান তিনি। ওই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া