শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৯-০৩-২০২৪ ০৫:০৩ পূর্বাহ্ন |
আহত রা হলেন, জয় দাস (২২), সুমন (৩৬), বাপন দাস (৩৬), সংগীতা দাস (৩০), সুনাকা (৬০), খুশি রায় (৪), কবিতা রানী (৪০), আশা রায় (২৪), রাহুল রায় (১৭), রাকেশ (২৫), কেশব (২৬), গোপাল (৩০), জনি দাস (৩৬), মমতা দাস (৬৮) ও বাপন দাস (৪২)। আহতদের মধ্যে অনেকের নাম পনিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরে শিব চতুর্দশী মেলার তীর্থযাত্রায় উদ্দেশ্যে বাসটি শহরের পাইকপাড়া থেকে রাত ১০ টার দিকে রওনা দেয়। কসবার মনকসাই এলাকায় পৌঁছালে আরেকটি বাস তীর্থযাত্রার বাসটিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় তীর্থযাত্রার বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া