শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৯-০৩-২০২৪ ০৭:১৬ পূর্বাহ্ন |
আটকরা হলেন- গাড়িচালক ঢাকার তেজগাঁও কুনিপাড়া এলাকার শাহাজাদা ফিরোজের ছেলে রমজান হোসেন দেওয়ান, বড়গুনা জেলার আমতলী উপজেলার গোডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের হোসেন জুয়েল ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শেনেরহুদা গ্রামে মাহাতাব উদ্দিনের ছেলে নজর হোসেন।
ঝিনাইদহ র্যাব-৬, সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহম্মেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন চুয়াডাঙ্গা থেকে ঢাকায় ফেনসিডিল পাচার হচ্ছে। এমন খবরের ভিত্তিতে শনিবার ভোরে সদর উপজেলার মধুপুরে চেকপোস্ট বসায় র্যাব। এ সময় সন্দেহ হলে একটি পাজেরো গাড়ির গতিরোধ করে তল্লাশি করলে পাওয়া যায় ১৫০ বোতল ফেনসিডিল।
সেখান থেকে তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গাড়ির ব্যাপারে যুগ্ম সচিব মেরীনা নাজনীন বলেন, গাড়িটি মাঝে-মধ্যে ব্যবহার করি। আমাদের একটি কাজে খাগড়াছড়ি যাওয়ার কথা ছিল। সেই সুযোগে ড্রাইভার এই কাজটি করেছেন। এটা আমার অফিসিয়াল কোনো বক্তব্য না। আপনারা বিষয়টি জানতে চাইলেন তার জন্য বললাম।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া