শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৯-০৩-২০২৪ ০৭:৩৬ পূর্বাহ্ন |
আপিল বিভাগের সূচিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির অনুমোদনক্রমে ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাস উপলক্ষে সপ্তাহের প্রতি রোববার থেকে বৃহস্পতিবার (সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত) আপিল বিভাগের কোর্টের সময়সূচি সকাল সাড়ে ৯টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত। আর অফিসের কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।
তবে দুপুর ১টা ১৫মিনিট থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। হাইকোর্ট বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলবে।
তবে দুপুর একটা ১৫ মিনিট থেকে দুইটা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে। অপরদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা ১৫ মিনিট থেকে সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে।
তবে দুপুর ১টা ১৫মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে। অধস্তন আদালতের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে দুপুর একটা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে।
অপরদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া