শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৯-০৩-২০২৪ ০৯:৪৫ পূর্বাহ্ন |
শনিবার (৯ মার্চ) সকালে হাজীগঞ্জ উপজেলা ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন শুরু হলে এ ভুল ধরা পড়ে। আপেল মার্কার স্থলে কদম ফুল প্রিন্ট হওয়ায় নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে দেন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন জানান, শনিবার ৯ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল আয়োজন সম্পন্ন হয়েছিল।
ভোট গ্রহণের শুরুতেই ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থলে কদমপুর প্রতীক দেখা যাওয়ায় কর্মকর্তাদের নজরে আসে। দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার শাহাদাত হোসেন জানান, নির্বাচন গ্রহণ করার জন্য সকল প্রস্তুতি হয়েছিল।
ব্যালট পেপারে ভুল থাকায় নির্বাচন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। জানা গেছে, এই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মো. অহিদুল ইসলাম (ফুটবল), শফিউল্যাহ স্বপন (সিলিং ফ্যান), খোরশেদ আলম (মোরগ), কার্তিক (তালা), মাওলানা মীর হোসেন (আপেল) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। এ ওয়ার্ডে ইউপি সদস্য মনসুর আহমেদের মৃত্যুতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া