শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৯-০৩-২০২৪ ১০:০১ পূর্বাহ্ন |
তিনি বক্তব্যে বলেন, অপরাধীদের আইনের আওতায় আনার জন্য, দেশের মানুষের শান্তি শৃঙ্খলা নিশ্চিত, মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে তার নিশ্চয়তা বিধানের জন্য, সাধারণ মানুষ যেন রাস্তায় নির্ভিঘ্নে চলাচল করতে তা নিশ্চিত করার জন্য বিভিন্ন সময়ে যারা দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণ করছেন তাদের শ্রদ্ধায় স্মরণ করছি।
এসপি বলেন, এসব পুলিশ সদস্যরা দেশের প্রতিটি ক্ষেত্রে, সংকটে, দুর্যোগে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে জীবনের সর্বোচ্চ ও পরিবারের মায়া ত্যাগ করে, তার ওপর যে দায়িত্ব, যে দায়িত্বের শপথ সে নিয়েছিল। সেই শপথ সমুন্নত রাখার জন্য নিজের জবীনের রক্ত ঢেলে দিয়ে দায়িত্ব পালন করেছেন।
সাইফুল ইসলাম বলেন, আমরা দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি, গণতন্ত্র সমুন্নত রাখার জন্য সময়ে সময়ে রক্ত দিয়েছি। দেশে যখন জঙ্গিবাদের উত্থান হচ্ছিল, সে জঙ্গীবাদ দমনের জন্য আমরা রক্ত দিয়েছি।
যখন করোনা নামে মহামারির আবির্ভাব। তখন পুলিশ সামনের সারিতে কাজ করতে গিয়ে তাদের জীবন দিয়েছে। রাষ্ট্রের অপরাধীদের ধরতে গিয়ে জীবনের মায়া নিয়ে কখনো পুলিশ তাদের ছেড়ে দিয়ে আসেনি। বরং তাদের ধরতে গিয়ে বিভিন্ন সময়ে পুলিশ হামলার শিকার হয়েছে এবং জীবন দিয়েছে।
তিনি বলেন, প্রতিবছর আমরা মার্চ মাসে এ দিবস পালন করি। শাহাদাত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলি। তাদের আবেদনগুলো গুরুত্বসহকারে শুনি এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্ট করি। আমাদের নিজেদের দায়বদ্ধতা থেকে এ আয়োজন করা। তাদের যে কোনো সমস্যায় বাংলাদেশ পুলিশ তাদের পাশে আছে।
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন পিবিআই চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোস্তফা কামাল রাশেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সঞ্চালনায় ছিলেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবীর।
অনুষ্ঠানে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলেদেন পুলিশ সুপারসহ অন্যান্যরা। এসব পুলিশ সদস্যদের পরিবারের মধ্যে দুইজন সদস্য তাদের চলমান পারিবারিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। এর আগে জীবন উৎসর্গকারী পুলিস সদস্যদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া