শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৯-০৩-২০২৪ ১২:৪০ অপরাহ্ন |
শনিবার (৯ মার্চ) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে জাল ভোট দেয়ার চেষ্টা কালে ওই ইউনিয়নের হাড়াইরপাড় গ্রামের এমরান হোসেনের ছেলে আরমান হোসেন (২৩) ও এক কিশোরকে (১৬) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে গ্রেফতার করে পুলিশ। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার আরমানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপ্রাপ্তবয়স্ক কিশোরকে ভবিষ্যতের জন্য মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেন।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৌরসভার একটি ও ইউনিয়নের একটি ওয়ার্ডে উপ-নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়।
তারিখ: ০৯.০৩.২০২৪খ্রি.
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া