শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৯-০৩-২০২৪ ০২:৫১ অপরাহ্ন |
পবিত্র রমজানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে হতদরিদ্র পরিবারদের মাঝে ইফতারসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবসেবা কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমন-এর নিজস্ব অর্থায়নে শনিবার ( ৯ মার্চ) সকালে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসের বাগ গ্রামের শেখ বাড়িতে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়।
শেখ সাজ্জাদ রশিদ সুমন মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, আমার পূর্ব পুরুষদের মানবসেবা দেখে অনুপ্রনিত হয়ে সমাজের হতদরিদ্রদের কথা চিন্তা করে বিভিন্ন সময়ে তাদের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করি। তারই অংশ হিসেবে রমজানকে সামনে হতদরিদ্রদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়। যতদিন বেঁচে থাকব আমি এই দরিদ্রদের পাশে থাকার চেষ্টা করব।
ইফতার বিতরণ কর্মসূচিতে শেখ সাজ্জাদ রশিদ সুমনের পক্ষে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা জাতীয়পার্টির যুগ্ম আহ্বায়ক মাহফুজ শেখ, উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মো. আনোয়ার হোসেন বাবলু শেখ, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং-এর সাধারণ সম্পাদক আতিক খাঁন প্রমুখ।
উল্লেখ্য, শেখ সাজ্জাদ রশিদ সুমন মানবিক ও সামাজিক কাজ হিসেবে ফরিদগঞ্জের বিভিন্ন এলাকাতে সম্পূর্ণ নিজ উদ্যোগে ইফতার বিতরণ,করোনা মহামারির সময় ১৭ শ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান, ৪ হাজার অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ, ধর্মীয় উপসনালয়ে ডিপ টিউবওয়েল প্রদান, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ডক্টর সেফটি চেম্বার প্রদান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে করোনাকালীন সময়ে ৩০টি অক্সিজেন সিলেন্ডার প্রদান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন সুরক্ষিত রাখার জন্য এসি প্রদান,অসহায়দের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক নিমার্ণানের জন্য ৮ শতাংশ ভূমি প্রদান, অসহায়দের আর্থিক সহযোগীতা প্রদান,অজপাড়া গাঁয়ে শিক্ষা বিস্তারের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা, অসহায়দের বাসস্থানের জন্য গ্রহ নির্মাণ, গ্রামীন সড়ক মেরামত,স্বেচ্ছাসেবায় উৎসাহিত করতে যুবকদের মোটর সাইকেল প্রদান ও সাবলম্বী করতে নগদ টাকা প্রদান করাসহ জনসাধারণের স্বার্থে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া