ফরিদগঞ্জের চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের সচিবের মৃত্যু ॥ বিভিন্ন জনের শোক
১৯ মে, ২০২৬ ০৭:২৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জের চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের সচিবের মৃত্যু ॥ বিভিন্ন জনের শোক

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০৯-০৩-২০২৪ ০২:৫১ অপরাহ্ন
ফরিদগঞ্জের চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের সচিবের মৃত্যু ॥ বিভিন্ন জনের শোক

ফরিদগঞ্জের চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের সচিব মো. ইমাম হাসান (৫৩) আর বেঁচে নেই। শনিবার (৯ মার্চ) ভোররাতে কুমিল্লা মুন (প্রাইভেট) হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। ফরিদগঞ্জ পৌরসভাধীন কাছিয়াড়া গ্রামের পশ্চিম পাঠান বাড়ির জামে মসজিদ মাঠে আছরের নামাজের পর মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়েছে।


এদিকে ইউপি সচিব মো. ইমাম হাসানের মৃৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম শেখ, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ জাহান মাস্টার, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মীরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৯-০৩-২০২৪ ০২:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 164 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া