ফরিদগঞ্জে শহীদ জাবেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
১৪ জুন, ২০২৬ ০২:০০ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে শহীদ জাবেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০৯-০৩-২০২৪ ০২:৫১ অপরাহ্ন
ফরিদগঞ্জে শহীদ জাবেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, মাদক আমাদের একটি জাতীয় সমস্যা। নতুন করে যুক্ত হয়েছে শিশুদের মুঠো ফোনের আসক্তি। এই সমস্যা থেকে উত্তরণের একমাত্র পথ সচেতনতা এবং ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক চর্চা। এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। নিয়মিত ক্রীড়ানুষ্ঠান এবং সাহিত্য-সাংস্কৃতিক চর্চা অব্যাহত থাকলে শিক্ষার্থী মুঠো ফোন নির্ভরতা থেকে মুক্তি পাবে। একই সাথে মাদকের ভয়াল থাবা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। নিয়মিত পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজ হিতৈষী লোকজনের এগিয়ে আসা উচিত। তাহলে এই গ্রাম থেকেই আমাদের মাশরাফি, সাকিব, তামিমরা বেরিয়ে আসবে।


শনিবার (৯ মার্চ) বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর শহীদ জাবেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি একগুলো বলেন।


বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সাবেক সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, ফ্রেশ ফুড লিমিটেডর চেয়ারম্যান মো: মহসিন খান, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. হেলাল উদ্দিন আহমেদ।


এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য সুমন আহমেদ, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, মাহমুদুল হাসান মিরাজ, আলাউদ্দিন আহমেদ,ফরিদগঞ্জ বিশিষ্ট আওয়ামী লীগনেতা জাহাঙ্গীর পলোয়ান, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী,ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী, অ্যাডভোকেট কামরুল ইসলাম রোমান, সুমন পাটওয়ারী প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৯-০৩-২০২৪ ০২:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 230 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া