রমজানে মানুষকে জিম্মি করে কেউ রেহাই পাবে না: নানক
২৭ মে, ২০২৬ ০২:৩২ অপরাহ্ন

  

রমজানে মানুষকে জিম্মি করে কেউ রেহাই পাবে না: নানক

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১০-০৩-২০২৪ ০৬:২২ পূর্বাহ্ন
রমজানে মানুষকে জিম্মি করে কেউ রেহাই পাবে না: নানক
রোববার (১০ মার্চ) সকালে শ্যামলী মাঠের সামনে রমজান উপলক্ষে মাসব্যাপী সুলভমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যে বাজারদর রমজান মাসের সদকা জারিয়া হওয়ার কথা, সে জায়গা থেকে উল্টো মানুষকে জিম্মি করেছে, তাদের কেউ রেহাই পাবে না।

তিনি বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী থাকাকালে বাজারের সম্পর্কে অবহিত ছিলাম। বাজার সম্পর্কে আমার ধারণা হয়েছে। কুমিল্লা নিমসার বাজারে আমরা যখন ১০ টাকা দিয়ে কৃষকের কাছ থেকে একটি ফুলকপি কিনি সেটি যখন কারওয়ান বাজার হয়ে নিউমার্কেট বা টাউন হল মার্কেট আসে তখন এটি ৫০ টাকা হয়ে যায়। কৃষক পেল ১০ টাকা আর বিক্রি হলো ৫০ টাকা, মাঝখানে যে বিরাট ব্যবধান, এটা আশ্চর্যজনক। জাহাঙ্গীর কবির নানক বলেন, জনগণ দীর্ঘদিন আমাদের ক্ষমতায় রেখেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজারদর নিয়ে বারবার সতর্ক করেছেন। তারপরও যারা বাজারদর নিয়ন্ত্রণে আনছে না, তাদের জন্য কঠোর ব্যবস্থা অপেক্ষা করছে। তিনি বলেন, আমাদের দেশে মানুষের নৈতিকতা মানবিকতার কিছু পরিবর্তন হয়ে গেছে। রমজান মাসে বিভিন্ন মুসলিম দেশে বাজারদর কমে যায়। আমার দেশের ব্যবসায়ীরা রোজার মাসে মাহে রমজানকে জিম্মি করে তারা উপার্জনের পথ বেছে নেয়।

এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিএনপি নেতা মির্জা আব্বাসের এ বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই কথা নিয়ে আমি কিছু বলবো না। সাধারণ জনগণের কাছে এটি একটি হাস্যকর কথায় পরিণত হয়েছে। তাদেরকে বাস্তবতা বুঝতে হবে। লন্ডনের সুতার টানে বাংলাদেশের জনগণ কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে যাবে না। জনগণের বিরুদ্ধে জনগণ যাবে না। জনগণ শেখ হাসিনার পাশে আছে।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১০-০৩-২০২৪ ০৬:২২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 103 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া