রোজার আগেই নাগালের বাইরে বেগুন, ক্রেতাদের ক্ষোভ
০৫ জুলাই, ২০২৬ ০৩:৪৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

রোজার আগেই নাগালের বাইরে বেগুন, ক্রেতাদের ক্ষোভ

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১০-০৩-২০২৪ ০৬:৫৬ পূর্বাহ্ন
রোজার আগেই নাগালের বাইরে বেগুন, ক্রেতাদের ক্ষোভ
রোববার (১০ মার্চ) মোহাম্মদপুর স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, কেজিপ্রতি বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। যা গত সপ্তাহেও বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি।

এছাড়া কাঁচামরিচ ৮০ থেকে ১০০ টাকা, আলু কেজি ৩০ টাকা ও হালিপ্রতি লেবু বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায় যা গত সপ্তাহের মতোই স্থিতিশীল।

রমজানের আগে বেগুনের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। বাজার করতে আসা আবদুর রশীদ বলেন, রমজান উপলক্ষ্যে অন্যান্য দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো হয়, আর আমাদের দেশে যেন তার উল্টোটা। কিছুদিন আগে যে বেগুন কিনলাম ৬০ টাকায়, সেটা আজ ৮০ টাকায় কিনতে হচ্ছে।

আরেক ক্রেতা মেহেদী হাসান বলেন, রোজা এলে বেগুনের চাহিদা বাড়ে, আর সেটারই ফায়দা নেয় ব্যবসায়ীরা। সাধারণ মানুষের কথা চিন্তা করার কেউ নেই।

ফেরদৌস মাহমুদ নামে আরেক ক্রেতা বলেন, প্রতি মাসেই তো কোনো না কোনো পণ্যের দাম বাড়ে। কিন্তু রমজানে কি সেসবের দাম একটু কম রাখা যায় না? ব্যবসায়ীরা তো সারা মাসই ব্যবসা করছেন।

অন্যদিকে মূল্যবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা দায়ী করছেন পাইকারি বাজারকে। তারা বলছেন, আড়তে যেখান থেকে পাইকারি বিক্রি হয় সেখানেই সবকিছু বেশি দামে বিক্রি হচ্ছে। আর আমাদের তাদের কাছ থেকে বেশি দামে কেনার কারণে খুচরাপর্যায়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আমরা তো লোকসান দিয়ে বিক্রি করতে পারব না।

ব্যবসায়ী মুসলেম উদ্দীন বলেন, পাইকারিতে হঠাৎ করে দাম বেড়ে গেছে, এখানে আমরা কি করব। যে দামে কিনতে হয়, সামান্য লাভ রেখেই তারপর বিক্রি করতে হয়।

আরেক ব্যবসায়ী মোহাম্মদ মোবারক বলেন, আমরা যেখান থেকে পণ্য কিনে আনি, সেখানকার দাম অনুযায়ী খুচরায় বিক্রি করে থাকি। ফলে পাইকারি বাজারে দাম বাড়ালে আমাদেরও বেশি দামেই রেট দিতে হয়। রোজা আসলে বিভিন্ন আইটেমের দাম বেড়ে যায়, কিন্তু এখানে আমাদের কিছু করার নেই।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১০-০৩-২০২৪ ০৬:৫৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 122 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া