শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১০-০৩-২০২৪ ০৮:১৪ পূর্বাহ্ন |
সম্প্রতি শুরু হয়েছে নতুন প্রতারণা। অপরিচিত নম্বর থেকে কল আসছে ব্যবহারকারীর ফোনে। রিসিভ করলেই দেখা যাচ্ছে কোনো স্বল্পবসনা সুন্দরীকে। কিন্তু আপনি কিছু বুঝে ওঠার আগেই আপনার স্ক্রিনশট নিয়ে রাখছে তারা। এরপর শুরু হয় ব্ল্যাকমেইল করা।
জেনে নিন এসব প্রতারকদের হাত থেকে কীভাবে রক্ষা পাবেন-
সন্দেহজনক নম্বরের কল এড়িয়ে চলুন:-
অজানা নম্বর অর্থাৎ যা আপনার ফোনে সেভ করা নেই, এমন কোনো নম্বর থেকে ভিডিয়ো কল এলে তা রিসিভ করবেন না। কারণ একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, যাকে আপনি চেনেন না, সে কোনোভাবেই আপনাকে ভিডিও কল করবে না। প্রয়োজনে নম্বরটি ব্লক করে দিন।
ব্যক্তিগত তথ্য দেবেন না:-
যদি কোনো অজানা কেউ আপনাকে ফোন করে বা চ্যাট করে হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে যোগাযোগ করে, তাহলে তার সঙ্গে কথা বলার সময় অবশ্যই বিচক্ষণ থাকতে হবে। আপনি চেনেন না, এমন কাউকে কখনোই আপনার কোনো ব্যক্তিগত তথ্য দেবেন না। বিশেষ করে ব্যাংকের বিবরণ, পাসওয়ার্ড, নম্বর।
সরকারি কর্মকর্তা বললে সতর্ক থাকুন:-
স্ক্যামাররা প্রায়ই হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে এবং ব্যক্তিগত তথ্য চায়। আপনার বিশ্বাস অর্জনের জন্য তারা নিজেদের সরকারি কর্মকর্তা বা ব্যাংকের কর্মচারী বলে দাবী করে। কোনোভাবেই তাদের কথা বিশ্বাস করবেন না। কারণ কোনো ব্যাঙ্ক থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল বা ভয়েস কল করে না। তাই সতর্ক থাকতে হবে।
বন্ধুত্ব করতে চাইলে এড়িয়ে চলুন:-
অনেক সময় অজানা নম্বর থেকে ফোন করে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে। একেবারেই সেই জালে পা দেবেন না। কারণ অপরিচিত কারও সঙ্গে বন্ধুত্ব করার আগে বহুবার ভাবুন। আজকাল এই ধরনের অনেক ভিডিও কল আসে। বেশিরভাগ সময় সুন্দরী মেয়েদেরই দেখা যায়। বন্ধুত্ব করার পর কয়েকদিন যেতে না যেতেই ভিডিও কলে নগ্ন অবস্থায় দেখতে চাওয়া হয়। আর সেই ফাঁদেও পা দিয়ে দেয় অনেকেই। তারপরে তার স্ক্রিনশট নিয়ে ব্ল্যাকমেইল করা হয়। আর এইভাবেই প্রচুর টাকা চাওয়া হয়। তাই আপনি যদি এই ধরনের জালিয়াতিতে পা দিতে না চান, তাহলে সচেতন হোন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া