শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১০-০৩-২০২৪ ০৮:৩৭ পূর্বাহ্ন |
নিহত মুজিবুর রহমান একই ইউনিয়নে চর পানিয়া গ্রামের মৃত শহর আলীর ছেলে। তার মাথায় জখমের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বালুচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াসিম আহমেদ বলেন, নিহত মুজিবুর রহমান কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে এসেছেন। জায়গা-জমি নিয়ে তার সঙ্গে প্রতিবেশীদের বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনি বাড়িইে ছিল। পরে সে বাড়ির পাশের আব্দুল্লাহপুর বাজারে যায়। রাতে আর বাড়ি ফেরেনি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেই। মরদেহের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি স্পষ্ট হত্যাকাণ্ড। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া