শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১০-০৩-২০২৪ ০৮:৪১ পূর্বাহ্ন |
থাই এয়ারওয়েজ জানায়, থাই এয়ারওয়েজের ঢাকা থেকে ব্যাংকক রুটের সপ্তাহে সোমবার, বুধবার এবং শুক্রবারের ফ্লাইটগুলো (টিজি-৩২২) আগে দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকা থেকে রওনা হতো। এই সময় একঘণ্টা এগিয়ে ১২টা ৪০ মিনিট করা হয়েছে।
একইভাবে ব্যাংকক থেকে ঢাকা রুটের ওই ৩ দিনের ফ্লাইট (টিজি-৩২১) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে ব্যাংকক ছাড়তো। ফ্লাইটটি একঘণ্টা আগে এগিয়ে সকাল ৮টা ৫৫ মিনিটে ছাড়বে।
থাই এয়ারওয়েজ জানায়, এই সময়সূচি শুধু চলতি বছরের মার্চ মাসের জন্য প্রযোজ্য। এরপর আগের সূচিতেই ফ্লাইট চলাচল করবে।
উল্লেখ্য, থাই এয়ারওয়েজ বর্তমানে ঢাকা থেকে ব্যাংকক রুটে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইট পরিচালনার জন্য তারা বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহার করছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া