কুষ্টিয়ায় পানের বরজে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
০২ জুন, ২০২৬ ০৪:০৯ অপরাহ্ন

  

কুষ্টিয়ায় পানের বরজে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১০-০৩-২০২৪ ১০:২৬ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় পানের বরজে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
কুষ্টিয়ার ভেড়ামারায় পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১০ মার্চ) দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচলক জানে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে রায়টা পাথরঘাট মাঠের একটি পানের বরজে আগুন লাগে। পরে পাশের বরজেও আগুন ছড়িয়ে পড়ে। এভাবে পুরো মাঠে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে অনেক পান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা ঢাকা পোস্টকে বলেন, আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। রায়টা থেকে শুরু করে বাহাদুর পর্যন্ত কয়েক বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কিন্তু তারা আগুন নেভাতে পারছে না।

এ বিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পানের বরজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। ওই এলাকায় পানি নেই। আমরা আমাদের পানি দিয়ে নেভানোর চেষ্টা করছি। প্রচণ্ড বাতাস ও পানি সংকটে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১০-০৩-২০২৪ ১০:২৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 99 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া