শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১০-০৩-২০২৪ ১১:৩১ পূর্বাহ্ন |
ঘটনার বিবরণ দিয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের তত্ত্বাবধায়ক মং সুই নু মার্মা বলেন, আজ রোববার দুপুরে বঙ্গবন্ধু টানেল নির্মাণকালীন সময়ে নির্মিত ঘরগুলোয় আগুন ধরে। সেখানে শতাধিক রাসায়নিক উপকরণের ড্রাম, ফোম, কাঠ ও পরিত্যক্ত সরঞ্জাম ছিল। আগুন লাগার খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস, বানৌজা ঈসা খাঁ ও মেরিন একাডেমিসহ আটটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ব্যাপারে মডার্ন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক শোয়াইব হোসেন মুন্সি বলেন, কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে স্টকইয়ার্ডে আগুন লেগে পরিত্যক্ত মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং পাঁচ লাখ টাকার উদ্ধার হয়েছে।
জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উপপ্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, যেসব জিনিসপত্র আগুন ধরে সেগুলো পরিত্যক্ত ও মেয়াদোত্তীর্ণ। আর আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া