মেঘনায় জাটকা শিকার: ৩৪ জেলে আটক, কারাদণ্ড
২৭ নভেম্বর, ২০২৬ ০৩:০০ পূর্বাহ্ন

  

মেঘনায় জাটকা শিকার: ৩৪ জেলে আটক, কারাদণ্ড

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১০-০৩-২০২৪ ১১:৫৪ পূর্বাহ্ন
মেঘনায় জাটকা শিকার: ৩৪ জেলে আটক, কারাদণ্ড
নিষিদ্ধকালীন সময়ে মেঘনা নদীর বরিশাল জেলার হিজলা উপজেলার অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে। পাশাপাশি এ সময় জব্দ করা হয়েছে ২ লাখ মিটার অবৈধ কারেন্টজাল ও ৪০ কেজি জাটকা।

রোববার (১০ মার্চ) হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, থানা পুলিশের সহযোগিতায় রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় দুই লাখ মিটার অবৈধ কারেন্টজাল জব্দসহ ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে।

আটকদের উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি জব্দ করা নিষিদ্ধ কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস এবং জব্দ জাটকাগুলো এতিম-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, দণ্ডপ্রাপ্তদের বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১০-০৩-২০২৪ ১১:৫৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 96 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া