চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ
২৫ মে, ২০২৬ ০৭:৩৯ পূর্বাহ্ন

  

চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

মো. আজিজুর রহমান
১১-০৩-২০২৪ ১১:৪১ পূর্বাহ্ন
চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ১১ মার্চ বিকালে চান্দ্রা বাজার নুরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠন ২০২০ সালে গরীব অসহায় দুস্থ মানুষের আত্ম সামাজিক উন্নয়নের লক্ষে প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য শাহজালাল পাটোয়ারীর সভাপতিত্বে ও জিয়াউল হক মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা সালাহউদ্দিন চাঁদপুরী, চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জয়নাল আবেদিন। এছাড়াও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য দেলোয়ার গাজী, ফরহাদ হোসেন, মনির হোসেন, সদস্য খালেক গাজী, সাইফুল জমাদার, মজিবুর রহমান, আঃ সালাম আখনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মো. আজিজুর রহমান ১১-০৩-২০২৪ ১১:৪১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 320 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া