চাঁদখার বাজারে অসহায়ের মাঝে আদর্শ যুব সমাজের ইফতার সামগ্রী বিতরণ
১২ জুন, ২০২৬ ০৯:১৬ পূর্বাহ্ন

  

চাঁদখার বাজারে অসহায়ের মাঝে আদর্শ যুব সমাজের ইফতার সামগ্রী বিতরণ

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১২-০৩-২০২৪ ০৪:০৮ অপরাহ্ন
চাঁদখার বাজারে অসহায়ের মাঝে আদর্শ যুব সমাজের ইফতার সামগ্রী বিতরণ
মঙ্গলবার (১২ মার্চ) সকালে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম শরীফুল্লার পিতা হাজী আনোয়ার উল্যাহ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশিকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাষ্টার।

আদর্শ যুব সমাজের সাধারণ সম্পাদক গাজী মোঃ মহসিনের প্রাণবন্ত সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন খান, আশিকাটি চাঁদখার বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মোঃ জাফর আহমেদ খান, সংগঠনের সহ সভাপতি আনোয়ার হোসেন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার গাজী সহ অত্র এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

জানা যায়, ‘আদর্শ যুব সমাজ’ নামক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি ২০১৬ সাল থেকে আর্তমানবতার সেবায় কাজ করে আসছেন। প্রতি বছরই সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র, ঈদবস্র ও ঈদ সামগ্রী, ইফতার সামগ্রী বিরতন, বিবাহ ও পড়াশোনায় আর্থিক সহযোগিতা, বৃক্ষরোপণ সহ বিভিন্ন সামাজিক কাজ করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন অত্র অঞ্চলে।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ব্যাপক প্রশংসা করে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১২-০৩-২০২৪ ০৪:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 156 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া