শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৩-০৩-২০২৪ ০২:২৪ অপরাহ্ন |
বুধবার জেলার হাজীগঞ্জ বাজারে ইউএনও তাপস শীলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২১ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা এবং মহামায়া বাজারে ভোক্তা অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক নূর হোসেনের নেতৃত্বে মূল্য তালিকা না থাকায় দুটি মুদি দোকানকে দুই হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় একটি ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন বলেন, মাহামায়া বাজারে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, রমজানের দুই দিনে সড়কের পাশে হকারসহ ২১ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ওই সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ ও ট্রাফিক ইন্সপেক্টর বোরহান উদ্দিন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া